২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেকুয়া থেকে অপহৃত কিশোরীকে ৭২ঘন্টা পরও উদ্ধার করা যায়নি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় উজানটিয়া ইউনিয়নের নুরী পাড়া থেকে দূর্বৃত্তরা গত ১ মার্চ এক কিশোরীকে অপহরণ করে। কিন্তু অপহরণের ৭২ ঘন্টা পার হলেও তাকে উদ্ধার করা যায়নি। উল্টো অপহরণকারীরা কিশোরীর আত্মীয় স্বজনদের হুমকি দিচ্ছে বলে অপহৃতার পরিবার সূত্রে অভিযোগ করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 10:12 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

অভিযোগে জানা যায়, মার্চ ১ তারিখ রাতে জসিম উদ্দিনের স্ত্রী আলমাজ খাতুন তার ছোট মেয়েকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে পেকুয়া হাসপাতালে  যায়। বাড়ীর মালিক জসিম উদ্দিনও ছিলেন কক্সবাজার শহরে। এই সুযোগে এলাকার কতিপয় দূর্বৃত্ত জসিম উদ্দিনের কিশোরী কন্যা সানজিলা সুলতানা (১৪) কে বাড়ী থেকে তুলে নিয়ে যায়।

ঘটনার পরদিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।