২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোতে শহীদ সেনাদের জন্য মোনাজাত

দেশের বিভিন্ন মসজিদে শুক্রবারের জুম্মার নামাজের পর কঙ্গোতে শহীদ নয় সেনার জন্য বিশেষ মোনাজাত করা হয়। হাজার হাজার ধর্মপ্রান মুসলিম নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 09:51 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় জঙ্গীদের হামলায় গত শুক্রবার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নয় সদস্য নিহত হন। এদের আট জন ছিলেন সেনাবাহিনীর সদস্য এবং একজন ছিলেন নৌবাহিনীর সদস্য।

নিহতরা হচ্ছেন আর্মির ক্যাপ্টেন শহীদ আশরাফ খান, ওয়ারেন্ট অফিসার সোহরাব হোসেন তালুকদার, সার্জেন্ট সিরাজুল ইসলাম, কর্পোর‌্যাল আলম রহমান সরকার, সিপাহী মোহাম্মদ আবদুস সালাম, মোহাম্মদ আবদুস সালাম (২), মোহাম্মদ জহিরুল ইসলাম ও মোহাম্মদ বেলাল হোসেন এবং নৌবাহিনীর লিডিং সিম্যান নুরুল ইসলাম।

নিহতদের প্রত্যেককে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।