সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, সড়ক অবরোধ
সিরাজগঞ্জ-হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে শুক্রবার এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় বিক্ষুদ্ধ জনতা একটি মোটর সাইকেল এবং ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশের সাথে জনতার সংঘর্ষে মহাসড়কে প্রায় ৪/৫ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে দশটায় রংপুরগামী একটি পিকনিকের বাস (ঢাকা মেট্রো-ব-১১-০৯৫২) মহাসড়কের কাঠিকাটা নামক স্থানে চিকিৎসক মোঃ মাহবুবুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় এলাকায় বিরাজমান উত্তেজনার কারণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
