যুক্তরাষ্ট্র ভ্রমনকারীদের পাসপোর্টে নতুন সিলমোহর
যুক্তরাষ্ট্র ভ্রমনকারীদের পাসপোর্টে একটি নতুন নকশাকৃত সিলমোহর বসানোর ঘোষণা দিয়েছে মার্কিন কাস্টমস ও অধিবাসী নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
ওয়াশিংটন শুক্রবার এক বার্তায় জানায়, ১ মার্চ থেকে ভ্রমনকারীরা নতুন এ ছিল দেয়া পাসপোর্ট সংগ্রহ করছেন। তারা বলেন, আগের চেয়ে এটি অনেক নিরাপদ। এখন আর সহজে কেউ এটি নকল করতে পারবে না।
কর্তৃপক্ষ আরও জানায়, এ সিল মোহরে মার্কিন ইমিগ্রেশন এ্যণ্ড ন্যাচারালাইজেশন সার্ভিস (আইএনএস) কে এডমিটিং এজেন্সি হিসেবে দেখানো হয়নি।
নতুন স্ট্যাম্পে আইএনএস এর পরিবর্তে ডিপার্টমেন্ট অব হোম ল্যাণ্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস এণ্ড বর্ডার প্রটেকশন” এর উল্লেখ রয়েছে।
এছাড়াও ভ্রমণকারীরা তাদের পাসপোর্টে কমলা রং এর পরিবর্তে লাল ও নীল রং এর কালির ব্যবহার দেখতে পাবেন। নকল এড়াতেই এ দু’রংয়ের কালির ব্যবহার করা হয়েছে।
