২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু নৌকা নিয়ে অন্যরকম এক জাদুঘর

বাংলাদেশে হতে যাচ্ছে অন্যরকম এক জাদুঘর। সোনারগাঁর পানাম নগরের কাছে মেঘনাপাড়ে বিলুপ্ত প্রায় ৩০টিরও বেশী প্রাচীন ঐতিহ্যবাহী কাঠের নৌকা নিয়ে গড়ে উঠবে এই জীবন্ত জাদুঘর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 09:00 AM

Updated : 26 Apr 2022, 05:24 PM

সেখানে এক সঙ্গে দেখতে পাওয়া যাবে বাংলার ঐতিহ্যবাহী নানান ধরণের নৌকা। জানা যাবে  সেসব নৌকার ব্যবহার, ধরণ ও বৈশিষ্ট্য। এমনকি এই জাদুঘরে নৌকার কারিগররাও হাজির থাকবেন দর্শকদের কৌতূহলি প্রশ্নের জবাব দিতে।

মাস দু’য়েকের মধ্যেই এই নৌকার জাদুঘর নির্মাণের পরিকল্পনার কথা জানালেন ঈভস মার ও রুনা মার দম্পতি। বিডিনিউজকে তারা জানান, কয়েক একর জায়গা জুড়ে নির্মাণ করা হবে এই অভিনব জাদুঘর। এটি হবে একইসঙ্গে একটি বিনোদন কেন্দ্র। পর্যটকদের জন্যও হবে বিশেষ দর্শনীয় স্থান।

এই জাদুঘর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যর প্রতিনিধিত্ব করবে বলে তারা জানান।

ফরাসী নাগরিক ঈভস মার পেশায় নৌ স্থপতি। তার স্ত্রী রুনা খান মার টাঙ্গাইলের মেয়ে, অশোকা ফেলো। এই দম্পতি টানা তিন বছর সরেজমিন গবেষণার পর সম্প্রতি আবিস্কার করেন, দু’-তিনশ’ বছরের প্রাচীন সংস্কৃতি জামদানী বা মসলিন নয়। ঐতিহ্যবাহি কাঠের নৌকাই আমাদের দেশের সবচেয়ে প্রাচীন সংস্কৃতি।

প্রায় তিন হাজার বছর ধরে এই সংস্কৃতিটি একেবারে আদি-অকৃত্রিমভাবে এখনও এদেশে টিকে আছে। এটি একই সঙ্গে মিশরীয় সভ্যতার সমসাময়িক সভ্যতারও নিদর্শন।

এছাড়া ঈভস-রুনা দম্পতি বছর দ’ুয়েক হলো উত্তরবঙ্গের চরাঞ্চলে পরিচালনা করে আসছেন একেবারে নিরখচার জাহাজ-হাসপাতাল ‘লাইফবয় ফ্রেন্ডশিপ হসপিটাল’। তাদের এই সেবামূলক উদ্যোগও প্রসংশা কুড়িয়েছে নানা মহলে।

কবে নাগাদ হতে যাচ্ছে এই জাদুঘর Ñ এই প্রশ্নের জবাবে ঈভস মার বলেন, আমরা তো কাজ শুরু করতে চাই এখনই। কিন্তু এজন্য প্রয়োজন প্রচুর পরিমান অর্থ। নৌকার জাদুঘরের জন্য জমি কেনা, নৌকা তৈরির সাজ-সরঞ্জাম ও করিগরদের যোগাড় করা প্রয়োজন। এসবই সময়-সাপেক্ষ বিষয়। জমি প্রাপ্তি সাপেক্ষে আমরা মাস দু’য়েকের মধ্যেই এই কাজে হাত দিতে চাই।

রুনা মার জানান, এরই মধ্যে বেশ কয়েকটি দূতাবাস  নৌকার জাদুঘরে অর্থ বরাদ্দে আগ্রহ প্রকাশ করেছে। তিনি জানান, পুরো পরিকল্পনাটি বাস্তবায়ন করতে তাদের কয়েক বছর সময় লেগে যাবে। এখন তারা ব্যাস্ত সময় কাটাচ্ছেন জাদুঘর বানানোর প্রকল্প তৈরি করতে।