২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় প্রতারককে গণধোলাই

কুমিল্লা সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় বৃহস্পতিবার জনতা প্রতারক এক যুবককে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

ধৃত যুবক হিরণ মিয়া (২৯) গ্যাস বিল দিতে আসা এক মহিলার কাছ থেকে বিলের টাকা ফুসলিয়ে নেয়ার সময় উপস্থিত অন্যান্যরা তাকে হাতেনাতে ধরে ফেলে।

দীর্ঘ দিন থেকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় জালিয়াতি ও প্রতারনা করে আসছে বলে স্থানীয়রা জানায়।

ধৃত হিরণের নামে কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।