ডিভি’র সাক্ষাৎকার বিষয়ে দূতাবাসের নির্দেশনা
ঢাকাস্থ মার্কিন দূতাবাস বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডাইভারসিটি ভিসা আবেদনকারীদের তাদের নির্ধারিত দিনে দূতাবাসে সাক্ষাৎকারের জন্য হাজির হতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয় যদি কোন আবেদকারী তার নির্ধারিত সাক্ষাৎকারের দিনে হাজির না হতে পারে তাহলে তার না আসতে পারার কারণ চিঠি মারফত দূতাবাসকে জানাতে হবে এবং সাক্ষাৎকারের নতুন তারিখ নির্ধারণ করতে হবে।
এতে আরও বলা হয় যে, কোন পূর্ব অনুমতি ছাড়া কোন ডিভি আবেদনকারী সাক্ষাৎকার প্রদানের জন্য নির্ধারিত সময়ের পর হাজির হলে দূতাবাস তা অনুমোদন করবে না।
এক্ষেত্রে ডিভি আবেদনকারীকে ফেরত পাঠিয়ে দূতাবাসের সুবিধামতো সময়ে সাক্ষাৎকারের তারিখ পুনর্নির্ধারণ করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে চলতি বছরের ডিভি আবেদনকারীদের ভিসা পাওয়ার যোগ্যতা ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে যাবে। এই সময়ের মধ্যে যারা যোগাযোগ করতে ব্যর্থ হবেন তারা ভিসা পাওয়ার যোগ্যতা হারাবেন।
