পরিবহন সংকট নিরসনে চট্টগ্রাম বন্দরে কো-অর্ডিনেশন সেল গঠন
চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নৌ পথে পণ্য পরিবহন সংকট নিরসনে একটি কো-অর্ডিনেশন সেল গঠন করা হয়েছে।
চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এ্যণ্ড ইন্ডাষ্ট্রিজ মিলনায়তনে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সংগঠনগুলোর এক সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরীকে উপদেষ্টা এবং সহ-সভাপতি নুরুল হককে আহ্বায়ক করে এই সেল গঠন করা হয়।
কোস্টাল শীপ ওনার্স এ্যাসোশিয়েশন ও কার্গো ভেসেল এ্যাসোশিয়েশনের একজন করে প্রতিনিধি সেলের জয়েন্ট কো-অর্ডিনেটর থাকবেন।
কো-অর্ডিনেশন সেল সম্প্রতি বন্দরের বহিঃনোঙ্গর থেকে বন্দরের অভ্যন্তরে ও দেশের অন্যান্য অঞ্চলে নৌ পথে পন্য পরিবহনে যে সংকট দেখা দিয়েছে তা সমাধানের লক্ষ্যে কাজ করবে।
