৪৫টি ডেভেলপার ও হাউজিং কোম্পানী অনুমোদন ছাড়া প্লট বিক্রি করছে
রাজউকের অনুমোদন ছাড়া মোট ৪৫ টি ডেভেলপার ও হাউজিং কোম্পানী বিভিন্ন আবাসিক প্রকল্প চালিয়ে যাচ্ছে। বেশ কয়েকটি কোম্পানী সরকারী দপ্তরের জমি দখল করে তাদের হাউজিং প্রকল্প পরিচালনা করে যাচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ভুমি মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় একথা জানানো হয়। কমিটির সদস্যরা আনুমোদিত কোম্পানী গুলোর বিরুদ্ধে মামরা দায়ের করার সুপারিশ করেছেন।
সদস্যরা অভিযোগ করে বলেন,কোম্পানীগুলোর কোনও অনুমোদন নেই কিন্তু তারা জনগনের কাছে অবৈধ ভাবে প্লট বিক্রি করে যাচ্ছে।রাজউকের চেয়ারম্যান জানান, ইতোমধ্যে দুটি হাউজিং কোম্পানী এবং দুটি ডেভেলপারের বিরুদ্ধে টাউন ইমপ্র“ভমেন্ট অ্যাক্ট’র আওতায় মামলা করা হয়েছে এবং যেগুলোর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে, সেগুলো হলো আশুলিয়া মডেল টাউন (আমিন মোহাম্মদ ফাউন্ডেশন), টাউনভিউ আবাসিক প্রকল্প, ইস্টার্ন হাউজিং, মোহাম্মদীয়া হাউজিং, নবোদয় হাউজিং এবং বসুমতি হাউজিং।
সভায় বন বিভাগের প্রধান বন সংরক্ষক জানান, আশুলিয়া মডেল টাউন প্রকল্প সাভার থানায় খাগান মৌজায় ২৮ দশমিক ৯৫ একর এবং দামপাড়া মৌজায় ৪৬ দশমিক ০৯ একর জমি জবর দখল করে আছে।
বৈঠকে বক্তারা জানান, নজরদারির অভাবে অনেক সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে। ভুমি মন্ত্রনালয় বিভিন্ন দপ্তরের জন্য জমি অধিগ্রহণ করে নিয়েছে। স্থায়ী কমিটির সদস্যরা অধিগ্রহণকৃত জমি অচিরেই ভূমি মন্ত্রনালয়ে ফিরিয়ে দেয়ার দাবি জানান।
অধিগ্রহনকৃত বাড়তি জমি ভূমি মন্ত্রনালয়ে ফেরত দেওয়ার ব্যাপারে আইনগত দিক পর্যালোচনার জন্য কমিটির সদস্য কবির হোসেনকে আহবায়ক করে সাত সদস্যের একটি সংসদীয় উপ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে এক মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
