ইউজিসি’র সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক ইন্সট্রুমেন্টেশনের সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান । বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক আজিজুর রহমান এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহি পরিচালক ড. এএম চৌধুুরী।
মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম আসাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক ইন্সট্রুমেন্টেশনের ভারপ্রাপ্ত পরিচালক অনিল চন্দ্র পাল।
কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে মঈন খান বলেন, একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক এ যুগে কারিগরি শিক্ষার কোনও বিকল্প নাই।
তিনি কারিগরি শিক্ষায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গৃহীত পদক্ষেপগুলো আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে মন্ত্রী সফলভাবে আইএসআই কোর্স সম্পন্ন করা ৮৭ ছাত্র-ছাত্রীর মধ্যে সনদ বিতরণ করেন।
