ইউএনডিপি নির্বাহী পরিষদে বাংলাদেশ নির্বাচিত
ইউএনডিপি’র নির্বাহী পরিষদে বাংলাদেশ সদস্যপদ লাভ করেছে। জাতিসংঘ সদরদফতরে গত সপ্তায় এশিয়ান গ্র“প বাংলাদেশকে এ পদে নির্বাচিত করে।
২০০৬ থেকে ২০০৮ এই তিন বছর সময়কালের জন্য এ সদস্যপদে বহাল থাকবে বাংলাদেশ।
এর আগে ১৯৯৪ থেকে ১৯৯৬ এই তিন বছর বাংলাদেশ এই সদস্যপদ লাভ করেছিলো।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. ইফতেখার আহমেদ চৌধুরী সংবাদ মাধ্যমসমূহের সাথে আলোচনাকালে বলেন, “বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এটি বাংলাদেশের জন্য আরেকটি উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্য।”
তিনি বলেন, পরিষদটি অত্যন্ত্য ক্ষমতাধর যা বিশ্বের ১৬৬টি দেশে ইউএনডিপি’র উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে এবং জাতিসংঘের সাহায্য বরাদ্দের সর্ববৃহৎ সংগঠন হিসেবে কাজ করে।
এবছর এপ্রিলে ইকোসক’র সাংগঠনিক অধিবেশনে আনুষ্ঠানিক নির্বাচন সম্পন্ন হবে। একটি সরকারী তথ্যবিবরণীতে বলা হয়, গতমাসে শিশু অধিকার কমিটিতে নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ জন্য এটি আরেকটি বড় ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি ।
রাষ্ট্রদূত ইফতেখার চৌধুরী আরো বলেন, “উন্নয়ন প্রচেষ্টাকে জাতিসংঘ কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার পক্ষে রয়েছে বাংলাদেশ। ইউএনডিপি’র নির্বাহী পরিষদে অবস্থান নিশ্চিত করতে পেরে বাংলাদেশ সে লক্ষ্যে কাজ করতে পারবে বলে তিনি মত প্রকাশ করেন।
