২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে তিন বছরে বিদ্যুত খাতে রাজস্ব আয় বেড়েছে ২,৮২৪ কোটি টাকা

বর্তমান সরকারের সাড়ে তিন বছরে বিদ্যুত খাতে রাজস্ব আয় বেড়েছে ২,৮২৪ কোটি টাকা। এ সময়ে দেশে বিদ্যুতের চাহিদা পূরণে ৯১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচটি নতুন বিদ্যুত কেন্দ্র চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, এ সময়ে দেশের ৪২,৬৯৮টি গ্রামে বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে। দেশে নতুন বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে প্রায় সাড়ে ২৪ লাখ। এ সময়ে বিদ্যুতের ৫০,০৫৩ কিলোমিটার বিতরণ ও ১৮১ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ২০২০ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের ব্যবস্থা করতে ২০০৭ সাল পর্যন্ত স্বল্প মেয়াদী, ২০১২ সাল পর্যন্ত মধ্য মেয়াদী ও ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে।