২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিজ্ঞাসাবাদের জন্য গালিবের তিন সহযোগীকে ঢাকায় প্রেরণ

জামা’তুল মুজাহিদিন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আসাদুল্লাহ আল গালিবের তিন সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার গোপালগঞ্জ থেকে ঢাকা পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 06:23 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

আহলে হাদিস আন্দোলনের নায়েবে আমীর আব্দুস ছামাদ সালাফি, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও আহলে হাদিস যুব সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএসএস আযীযুল্লাহকে জয়েন্ট ইন্টেরোগেশন সেলে জিজ্ঞাসাবাদের জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা পাঠানো হয়।

গত ১৭ই জানুয়ারি কোটালীপাড়া উপজেলা ব্র্যাক অফিসে ডাকাতি মামলায় আসামী দেখিয়ে ওই তিনজনকে রাজশাহী কারাগার থেকে গত ২৮ ফেব্র“য়ারি রাতে গোপালগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়।

গত মঙ্গলবার ড. গালিবের এই তিন সহযোগীকে গোপালগঞ্জের প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে ম্যজিস্ট্রেট তা মঞ্জুর করেন। আগামী ১১ মার্চ ওই তিনজনকে গোপালগঞ্জে ফেরত আনা হবে।

বিডিনিউজের নওগাঁ প্রতিনিধি জানান, রানীনগর উপজেলার কথিত চরমপন্থী ইদ্রিস আলী খেঁজুর হত্যা মামলায় জেএমজেবি নেতা ড. গালিব ও তার উপরোক্ত সহযোগীদের গ্রেফতার দেখিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতদিনের রিমান্ড চেয়ে নওগাঁ ফৌজদারী আদালতে আবেদন করেছে।

উল্লেখ্য যে, রানীনগরে কথিত চরমপন্থী বিরোধী অভিযান চলাকালে ২০০৪ সালের ১৮ মে সিম্বা গ্রাম ঘেরাও করে জেএমজেবি ক্যাডাররা খেঁজুরকে ধরে নিয়ে যায়। এর ১০ দিন পরে পুলিশ ভিটি গ্রামের মাদ্রাসার পার্শের ক্ষেতের ভেতরে পুতে রাখা চার টুকরো লাশ উদ্ধার করে।