২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোন্দল মেটাতে দলীয় নেতৃবৃন্দকে হাসিনার নির্দেশ

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃৃবৃন্দকে নিজেদের ভেতর কোনো গ্র“পিং বা কোন্দল থাকলে তা মিটিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 02:44 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বৃহস্পতিবার সংসদে বিরোধী দলীয় নেত্রীর ধানমন্ডির বাসভবনে জেলা ও উপজেলা কমিটিসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করতে এলে তিনি বলেন, নিজেদের ভেতর গ্র“পিং না মেটালে চলমান সরকার বিরোধী আন্দোলন গতিশীল হবে না।

বুধবার পল্টনে বিশাল জনসমাবেশে যোগ দিতে আসা জেলা ও উপজেলা কমিটিসমূহের নেতৃবৃন্দ দলীয় সভানেত্রীর সঙ্গে পৃথক পৃথক বৈঠকে দলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

দলীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা তাদের সব কথা শুনে যত দ্রুত সম্ভব গ্র“পিং ও অভ্যন্তরীন কোন্দল মিটিয়ে ফেলার নির্দেশ দেন।