রাজধানীতে ব্যবসায়ি গুলিবিদ্ধ
নগরীরর শ্যামপুরে বুধবার রাতে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ি আহত হয়েছে। আহত ব্যবসায়ির নাম হাজী এম হাসান মিয়া রুপালী আয়রন এ্যণ্ড মিলের মালিক।
হাসপাতাল সূত্র জানায়, তাকে আঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাত ৮ টা ৩০ মিনিটের দিকে হাসান মিয়া তার পোস্তাগোলার রিভারভিউ প্রজেক্টের সি/৩২/৩০ নং বাসা থেকে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা অত্যন্ত কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার আগে অপহরণের চেষ্টা চালায়।
এ সময় গুলির আওয়াজ শুনে তার বড় ভাই দেলোয়ার হোসেন এবং এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছালেও দুর্বৃত্তদের কাউকে আটক করতে পারে নি।
এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়িরা রাস্তায় নেমে আসে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
