২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার পতনে ১১দলের ঐক্যের ডাক

বিএনপি-জামাত জোটের দুঃশাসন অবসানের লক্ষ্যে ১১ দলীয় বাম জোটের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন। পল্টন ময়দানের সমাবেশে বাম নেতৃবৃন্দ আওয়ামী লীগের অনুরূপ কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ২৭ মার্চ দিনব্যপী হরতাল। সমাবেশে সভাপতিত্ব করেন জোট সমন্বয়ক নুরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেন,“ সরকার দেশ শাসনের অধিকার হারিয়েছে। সরকার জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মৌলবাদ কবলিত সরকারের হাতে সংবিধান পর্যন্ত নিরাপদ নয়। তারা ধর্মভিত্তিক রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে যার ফলে ইসলামী উগ্রবাদ সৃষ্টি হয়েছে।”

সিপিবি সভাপতি মঞ্জুুরুল আহসান খানের বক্তব্যের মূল বিষয় ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি। তিনি বলেন,“এটা এমন পর্যায়ে পৌঁছেছে যে তা মানুষের কল্পনার বাইরে।”

গণফোরামের পঙ্কজ ভট্টাচার্য সম্প্রতি দুটি জঙ্গী দলকে নিষিদ্ধ ঘোষণাকে ধোঁকাবাজি বলে অভিহিত করেছেন। তিনি বলেন ক্ষমতাসীন জোটের শরীক জামাতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে হবে।