২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জের প্রাইভেট ক্লিনিকগুলোতে দূর্নীতি ও অনিয়মের ফলে স্বাস্থ্যসেবা হুমকির সম্মুখিন

মানিকগঞ্জে সরকারী নথিপত্রে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের কথা উল্লেখ থাকলেও দুর্নীতি, অনিয়ম এবং অব্যবস্থাপনার ফলে সার্বিক স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 03:01 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

স্বাস্থ্য-প্রশাসন নড়বড়ে হওয়ায় মানিকগঞ্জ জেলার সবর্ত্র ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য প্রাইভেট ক্লিনিক এবং প্যাথলজিক্যাল ল্যাবরেটরী।  ক্লিনিকগুলোতে পর্যাপ্ত জায়গা, চিকিৎসক এবং চিকিৎসা উপকরণের ভীষণ অভাব রয়েছে।

অদক্ষ লোক দিয়ে প্যাথলজির কাজ চালানো হচ্ছে। অফিস পিয়নও কখনও কখনও এ কাজ করছে বলে জানা যায়।

এই ক্লিনিকগুলো রোগীদের কাছ থেকে নিজেদের ইচ্ছেমতো চিকিৎসা খরচ আদায় করছে।

অন্যদিকে মানিকগঞ্জের সদর হাসপাতালসহ  উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোর স্বাস্থ্যসেবা নিম্নমানের হওয়ায় ক্লিনিক ব্যবসা জমজমাট আকার ধারণ করেছে।কর্তব্যরত সরকারি চিকিৎসকরা মুলত ক্লিনিক ব্যবসায় ঝুকে পড়ছে।

মানিকগঞ্জ জেলা সদরে  প্রায় ২০/২৫টি প্রাইভেট ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকে নেই কোনও সরকারি অনুমোদন। কয়েকটি ক্লিনিকের সরকারি অনুমোদন থাকলেও, সেখানে নিয়ম-কানুন মানা হচ্ছে না।

রোগীদের অভিযোগ, এসব ক্লিনিকে চিকিৎসা সেবার নামে হাতিয়ে নেযা হচ্ছে প্রচুর  অর্থ। ফলে মানিকগঞ্জের রোগীরা প্রতিনিয়তই সার্বিক দিক থেকে ভোগান্তি ও প্রতারনার স্বীকার হচ্ছে।