২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী গিট্টু নাছির র্যাবের 'ক্রস ফায়ারে' নিহত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী গিট্টু নাছির র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের ‘ক্রস ফায়ারে’ নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2005, 01:34 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

র্যাব সূত্র জানায়, বুধবার ভোর ৪টার দিকে র্যাব গ্রেফতারকৃত নাছির, ওরফে গিট্টু নাছিরকে নিয়ে অস্ত্র-শস্ত্র উদ্ধার অভিযানে বের হয়। হাটহাজারী এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা গিট্টু নাছিরকে ছিনিয়ে নেওয়াার চেষ্টা করে। তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আতœরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় ‘ক্রসফায়ারে’ গিট্টু নাছির ঘটনাস্থলেই নিহত হয়।

চট্টগ্রামে নিযুক্ত র্যাব-৭ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সোমবার রাতে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাছিরকে গ্রেফতার করে। পরে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয় এবং তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি একে-৪৭ রাইফেল।

কুখ্যাত সন্ত্রাসী নাছির ওরফে গিট্টু নাছিরের বিরুদ্ধে চাঞ্চল্যকর এইট মার্ডার এবং ট্রিপল মার্ডার মামলাসহ কয়েক ডজন মামলা রয়েছে।

ছাত্রলীগের আট কর্মীকে ব্রাসফায়ারে হত্যার আসামি ছাত্র শিবির সন্ত্রাসী নাছির দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে বন্দর নগরীতে একজন ওয়ার্ড কমিশনার হত্যারও অভিযোগ রয়েছে।

র্যাবের সেকেন্ড ইন কমান্ড কর্নেল চৌধুরী ফজলুল বারির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গত ২০০০ সালের ১২ জুলাই গিট্টু নাছির ও তার সহযোগিরা ছাত্রলীগের আট কর্মীকে ব্রাশফায়ার করে হত্যা করে।

২০০১ সালের নভেম্বরে প্রফেসর মুহুরী হত্যা মামলায় দ্রুত বিচার আদালত পালাতক থাকা অবস্থায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেয়।

২০০৪ সালের জুন মাসে বালুছড়া এলাকায় নাছির ও তার সহযোগিরা আরেক ছাত্র শিবির ক্যাডার সাইফুলকে হত্যা করে। এছাড়াও বন্দর থানায় তার বিরুদ্ধে একজন ওয়ার্ড কমিশনার হত্যা মামলা রয়েছে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ চট্টগ্রাম সংবাদদাতা জানান, ইসলামী ছাত্রশিবিরের ছত্রছায়ায় গিট্টু নাছির ষোলশহর, হাটহাজারি, বাহাদুরহাট এবং চাঁদগাঁও এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে।

১৯৯৭ সালে আরকে সন্ত্রাসী নাছিরের গ্রেফতারের পর গিট্টু নাছির ওই এলাকায় একচ্ছত্র আধিপত্য চালিয়ে আসছে।

হাবিব খান, সাজ্জাদ খান, ফুয়াদ মুন্না এবং ফাইভস্টার জসিমের বিভিন্ন অপরাধমূলক কাজে গিট্টু নাছির নেতৃত্ব দেয়।

এদের মধ্যে ফুয়াদ মুন্না ১৩ ফেব্র“য়ারি র্যাবের সাথে ক্রসফায়ারে নিহত হয়।

চট্টগ্রামের নায়েবে আমীর শাহজাহান চৌধুরী এমপি নাছিরের গ্রেফতার হওয়ার ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, তার সাথে (নাছির) ছাত্রশিবিরের কোনও যোগাযোগ নেই।