বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ৭ম জাতীয় সম্মেলন শুক্রবার শুরু
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) ৭ম জাতীয় সম্মেলন ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় রাজধানী ঢাকার মুক্তাঙ্গনে শুরু হতে যাচ্ছে।
৩০ ও ৩১ ডিসেম্বর দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
এবারের সম্মেলনের শ্লোগান হলো, ‘সাম্রাজ্যবাদের দালাল বড়লোক শাসক শ্রেণীর শাসন উচ্ছেদ কর, শ্রমিকদের সংগঠন--সংগ্রাম গড়ে তোল’।
