২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা

নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা বুধবার সকালে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে কমিটি সদস্যরা দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলসহ চারটি বন্দরের সম্প্রসারণের জন্য ৯৮ কোটি টাকা ব্যায়ের ঘোষণা দেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

সকালে কমিটি’র সদস্যরা বেনাপোল চেকপোস্ট ও ইমিগ্রেশন পরিদর্শণকালে নানা অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং অবিলম্বে এসব স্থানে যাত্রী ছাউনি ও শৌচাগার নির্মাণের নির্দেশ দেন। এ সময় তারা বেনাপোল বন্দরে নবনির্মিত গেট উদ্বোধন করেন।

বিকেলে স্থানীয় কাস্টমস হাউজ বন্দর ও কাস্টম কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন। এসময় বন্দর ব্যবহারকারীরা তাদের নানা দাবীর কথা জানান। পরিদর্শনকারী দলের সদস্যরা হলেন কমিটির সভাপতি গোলাম মোহম্মদ সিরাজ, মন্ত্রী লে.ক.(অব) আকবর হোসেন, তালুকদার আ. খালেক, এম এ মতিন, এম নূরুল ইসলাম, নাসিরুল হক, মোহাম্মদ আলী সরদার, আবুল হোসেন, শামসুদ্দিন আহমেদ, এটিএম ফজলে করিম চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম ও অতিরিক্ত সচিব আমজাদ হোসেন সরদার।