২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মাদারীপুর--শরিয়তপুর সড়কের মহিষেরচর এলাকায় বুধবার ট্রাকের নিচে চাপা পড়ে শরিফুল ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুর ১টায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাটিভর্তি দ্রুতগামী ট্রাক (ঢাকা--ট--৩৬২২) শরিফুুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শরিফুল সদর উপজেলার মহিষের চর গ্রামের সিদ্দিক শিকদারের পুত্র। এদিকে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।