২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী থেকে ১০০,৪৯৭ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে: মান্নান ভূঁইয়া

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী থেকে এক হাজার ৭শ ৯৭টি কোর্সের মাধ্যমে ১ লাখ ৪’শ ৯৭ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 06:14 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

এর মধ্যে চলতি অর্থবছরের গত পাঁচ মাসে ১৯টি কোর্সে ১০১ জন মহিলাসহ মোট ৬৮০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত সভায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া এ তথ্য জানান। তিনি এ সভায় সভাপতিত্ব করেন।

মান্নান ভূঁইয়া এ প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার আহবান জানান।

সভায়  উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, কাজী রফিকুল ইসলাম এমপি,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব আবুল সোলায়মান চৌধূরী, স্থানীয় সরকার বিভাগের সচিব এএইচএম আবুল কাশেম, অর্থ বিভাগের সচিব সিদ্দিকুর রহমান চৌধুরীসহ বোর্ডের সদস্যবৃন্দ।