২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ নির্মাণ শ্রমিক নিহত

রাজধানী উত্তরায় নির্মানাধীন ছয়তলা ভবনে বুধবার বিদ্যুতের তার জড়িয়ে লিটন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

প্রত্যক্ষদর্শী এবং পুলিশের সূত্র জানায়, বুধবার সকাল দশটায় উত্তরার নয় নং সেক্টর, দশ নং রোডের ৩৫ নম্বর (হেভিটেড বিল্ডার্স ভবন) নির্মানাধীন ছয়তলা ভবনের ৩য় তলায় এই ঘটনাটি ঘটে। ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎ¯পৃষ্ট হলে লিটনের সহযোগীরা তাকে গুরুতর আহত অবস্থায় উত্তরার বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত লিটন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রোগনাথপুর গ্রামের তৈয়ুব আলীর পুত্র। সে উত্তরার ফায়দাবাদে বসবাস করতো।