২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাইকোথেরাপি

পরিবারকেন্দ্রিক নিবিড় সাইকোথেরাপি টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত কিশোর--কিশোরীদের ওপর সৃষ্ট শারীরিক ও øায়বিক চাপকে উল্লেখযোগ্য পরিমাণে কমাতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 01:34 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এক ধরনের সাইকোথেরাপি রয়েছে, যা মূূলত পরিবারকেন্দ্রিক। এটি টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত যে সব কিশোর--কিশোরীর নিয়মিত চিকিৎসা হয় না, তাদের শারীরিক, মানসিক ও মনোসামাজিক সুস্থতার ক্ষেত্রে থেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট অঙ্গ রাজ্যের ওয়েন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বিষয়টির ওপর গবেষণা করেছেন। তাদের গবেষণার মূল বিষয় ছিল এই নিবিড় পরিবারকেন্দ্রিক সাইকোথেরাপি একটি ভালো চিকিৎসা পদ্ধতি তৈরি করে কিশোর--কিশোরীদের ডায়াবেটিস সম্পর্কিত চাপকে কমিয়ে দেয় কি--না এবং তা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে কি--না, তা দেখা।

সাইকোথেরাপি নেয়া কিশোর--কিশোরীদের ক্ষেত্রে দেখা গেছে, তাদের ওপর ডায়াবেটিস রোগের কারণে সৃষ্ট চাপের মাত্রা সাইকোথেরাপি না নেয়া কিশোর--কিশোরীদের তুলনায় অনেক কম। এই সাইকোথেরাপি সব বয়েসী ছেলে--মেয়ে, পুরুষ ও মহিলার ওপর ডায়াবেটিসের চাপ কমাতে সাহায্য করে।

এই গবেষণার শুরুতে মনে করা হয়েছিল, ডায়াবটিসজনিত øায়ুচাপ রোগ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ ক্ষমতার সাথে সম্পর্কিত। আবার রোগ নিয়ন্ত্রণ ক্ষমতার ক্ষমতার সাথে আসলে বয়স বা জাতিগত প্রভেদের কোনো সম্পর্ক নেই। সাইকোথেরাপির ফলে বিপাকীয় ক্রিয়ার উন্নতি ঘটে এবং শরীরের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে সামঞ্জস্য রক্ষা হয়। এটি রোগ নিয়ন্ত্রণ ক্ষমতাকেও বাড়ায়।

গবেষণাটির আলোকে গবেষকরা জানান, এই সাইকোথেরাপির দীর্ঘস্থায়ী কার্যকারিতা যাচাই করতে তারা পরীক্ষা-নিরীক্ষা করবেন। এইচআইভি বা এ্যাজমা আক্রান্ত ডায়াবেটিস রোগীর ওপরও এই গবেষণা চালানো হবে।