২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদাসীন ডাক বিভাগ জঙ্গিদের সুবিধা করে দিচ্ছে

ডাক বিভাগের উদাসীনতার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে চিঠিতে হুমকি দেয়া দিন দিন বাড়ছে। এতে করে সাধারণ মানুষ চিন্তিত হয়ে পড়লেও ডাক বিভাগ এ ব্যাপারে কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করেনি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 01:28 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

সংশ্লিষ্ট সুত্র জানায়, জঙ্গি দমনে সরকারের বিভিন্ন দফতর বর্তমানে অধিকতর তৎপর হলেও ডাক বিভাগের উদাসীনতার কারণে দেশে জঙ্গিদের কর্মতৎপরতা এখনও অব্যাহত রয়েছে এবং তাদের কর্মকাণ্ডের সহায়ক হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন । তারা ডাক বিভাগের আরও সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

সারা দেশে বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে বোমা হামলার হুমকি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে একের পর এক ডাকযোগে চিঠি পাঠানো হচ্ছে। সম্প্রতি পাবনা প্রেসক্লাব, জেলা জজ, এসপি, ডিসি, আলিয়া মাদ্রাসায় ডাকযোগে হুমকি দিয়ে চিঠি এসেছে। কিন্তু চিঠিগুলোর কোনটিতেই প্রেরণকারী পোষ্ট অফিসের সিলমোহর ¯পষ্ট নয়। চিঠিগুলো কোন্ জেলা বা এলাকা থেকে এসেছে তা বোঝার উপায় নেই ।

প্রবীণ সাংবাদিক ও গণফোরাম প্রেসিডিয়াম সদস্য রণেশ মৈত্র বিডিনিউজ’কে বলেন, জঙ্গিদের অপতৎপরতা রোধে সরকারের ডাক বিভাগকে ঢেলে সাজানো উচিৎ।

ডাক বিভাগের যে সব সিলমোহর ব্যবহার করা হয় তা বাতিল করে নতুন ও যুগোপোযোগী সিলমোহর ব্যবহার করা উচিৎ। এতে করে ভূয়া চিঠি প্রেরণের প্রবণতা কমে যাবে বলে মনে করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ মহিউদ্দিন।