চাইল্ড সাইট ফাউন্ডেশনের উদ্যোগে পাবনার অন্ধ শিশুরা দৃষ্টি ফিরে পাবে
পাবনা জেলার সুজানগর উপজেলার অন্ধ শিশু ও কিশোরদের দৃষ্টি ফিরিয়ে দিতে চাইল্ড সাইট ফাউন্ডেশন এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। অপারেশনের জন্য তাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে।
এছাড়া আরো তালিকাভুক্ত করা হয়েছে ওই এলাকার জন্মান্ধ ১৪০ শিশুকে। যাদেরকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব।
এ উপলক্ষে সোমবার চাইল্ড সাইট ফাউন্ডেশনের উদ্যোগে সুজানগর উপজেলার চর দুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় চত্বরে জন্মান্ধ শিশু চিহ্নিত করণের লক্ষ্যে শিশুদের এক আই ক্যা¤প অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার এইচ এম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার সিভিল সার্জন ডা. হারূন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারন স¤পাদক এবিএম ফজলুর রহমান, ব্যারিষ্টার ফজলুল করিম মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডা. আব্দুর রহমান প্রমুখ।
আয়োজকরা জানান, দেশে ৪০ হাজার অন্ধ শিশু রয়েছে। এদের মধ্যে ১২ হাজার শিশু ছানিজনিত অন্ধ এবং ২৮ হাজার শিশু চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে। এসব শিশুদের চিহ্নিত করে অপারেশন করলে তাদের দৃষ্টি ফেরানো সম্ভব।
তারা আরও জানান, চাইল্ড সাইট ফাউন্ডেশন এ পর্যন্ত এক হাজার জন্মান্ধ শিশুকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছে।
আগামী এক বছরের মধ্যে আরও ১১ হাজার শিশুকে অপারেশনের মাধ্যমে দৃষ্টি ফিরিয়ে দেওয়া হবে।
আয়োজকরা আরও জানান, সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশ আই হসপিটালে এদের অপারেশন করা হবে। চরদুলাই আই ক্যা¤েপ শিশুদের চক্ষু পরীক্ষা করেন ডা. মো: আলাউদ্দিন ও ডা. এমবি আজম।
এদিকে দৃষ্টি ফিরে পাওয়ার আশায় সুজানগর উপজেলার চরদুলাই গ্রামের ৭ বছরের কিশোরী মুক্তা, শাপলা, শেফালীর আনন্দের শেষ নেই। তারা নিজ চোখে সুন্দর এ পৃথিবীকে দেখতে পাবে, দেখতে পাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যকে, প্রিয় বাবা, মা, সহপাঠিদেরকে। যা ছিল তাদের কাছে কল্পনাতীত।
