২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাংলা বানান শুদ্ধ করবে কম্পিউটার

বাংলা বানান শুদ্ধিকরণ, বাক্য পরীক্ষা এবং শব্দকে বর্ণানুক্রমিভাবে সাজানোর জন্য কম্পিউটারে বাংলার ব্যবহার আরেক ধাপ এগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 09:02 AM

Updated : 26 Apr 2022, 06:25 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম রবি বাংলার জন্য সফটওয়্যার ‘শব্দলেখ’ যোট তৈরি করেছেন।

সফটওয়্যার নির্মাতা জাহিদুল ইসলাম রবি বিডিনিউজকে জানান, বাংলা ভাষার লিখন পদ্ধতির উপর গবেষণা করে দেখা গেছে, এমন কিছু ভুল রয়েছে যা একেবারেই অর্থহীন। এ ধরনের ভুল কম্পিউটারে টাইপ করার সময়ই বন্ধ করা সম্ভব। বাংলা মূল অক্ষরের সঙ্গে বিভিন্ন সংযুক্তি যুক্ত হয়ে শব্দ পায় বিভিন্ন রূপ। আমার তৈরি স্পেল চেকারটি টাইপ করা ডকুমেন্টের বানান পরীক্ষা করে এবং বানান ভুল হলে অভিধান থেকে সঠিক শব্দের পরামর্শ তালিকা তৈরি করে। ব্যবহারকারী প্রয়োজনে পরামর্শ তালিকা থেকে শুদ্ধ বানানটি পরিবর্তন করতে পারেন অথবা এড়িয়ে যেতে পারেন।

তিনি আরো বলেন, স্পেল চেকারটিতে বর্তমানে ৫৯ হাজার ক্রিয়া পদ নয় এমন শব্দ, ৩৪৬৫০টি ক্রিয়া পদ এবং ২ হাজার বিভিন্ন নামের বানান রয়েছে।

কম্পিউটার এ শব্দ ভাণ্ডার ব্যবহার করে কয়েক কোটি সম্ভাব্য শব্দ পরীক্ষা করতে পারবে। 

জাহিদুল ইসলাম রবি জানান, এখনও বাজারে ‘শব্দলেখ’ আসেনি। তবে এ বিষয়ে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ চলছে। আশা করছি খুব শিগগিরই বাণিজ্যিক ভিত্তিতে বাজারে ছাড়তে পারবো এটি।