সরকারের নজর অন্যদিকে: রাজধানীতে মাফিয়ারা তৎপর
সারাদেশে অব্যাহত জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর মনোযোগ অন্যদিকে থাকায় রাজধানীতে তৎপর হয়ে উঠেছে মাফিয়ারা। তারা একের পর এক খুন, অপহরণ ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।
জঙ্গি দমনের জন্য শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও রজিনৈতিক মহলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছোটবড় সব মাফিয়াদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত বেড়ে গেছে।
ডিসেম্বরের ১৯ থেকে ২১ তারিখের মধ্যে তাদের মধ্যকার সংঘাতের ঘটনা ভয়াবহ রূপ নেয়। আভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে রাজধানীর প্রাণকেন্দ্রে খুন হয় ছাত্রদলের এক নেতা।
রাজনৈতিক ছত্রছায়ায় থাকা মাফিয়া ডনরা একের পর এক আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় চাঁদাবাজি, শিশু ও ব্যববসায়ী অপহরণ, আধিপত্য বিস্তারকে প্রতিপক্ষকে খুনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
১৯ ডিসেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাসের নির্বাচনী এলাকার এক বিয়ের অনুষ্ঠানে সন্ত্রাসীরা অতর্কিতে ঢুকে পড়ে এবং অতিথিদের লক্ষ্য করে গুলি চালালে একটি ব্যাবসায়ী পরিবারের একজন নিহত এবং অপর তিনজন আহত হয়।
পুলিশ এ ঘটনার এক সপ্তাহ পরও কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনার মাত্র একদিন পর রাজনৈতিক ছত্রছায়ায় মাফিয়ারা অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউন করে এবং র্যাব ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও রাজধানীর প্রাণকেন্দ্র মহাখালী ও তেজগাঁওয়ে দুই ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা করে। তাদের একজন তিতুমীর কলেজ শাখার ছাত্রদল নেতা সাইদুর রহমানকে (৩৫) মহাখালি ওয়্যারলেস গেটে তাকে হত্যা করা হয়। ব্যবসা ও টোল আদায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়।
একই ধরনের অভিযানে ফার্মগেটের তেজগাঁও কলেজ প্রাঙ্গণে আন্ডারগ্রাউন্ডের খলনায়করা মোহাম্মদ মিজানকে হত্যা করে। এ ঘটনায় তেজগাঁও কলেজের আরও দুজন ছাত্র আহত হয়।
সাইদুর রহমানের খুনিরা ২১ ডিসেম্বর মৌচাক এলাকায় সাইদুরের সহযোগীর ওপর হামলা চালায় এবং তাকেও হত্যা করে।
রাজধানীর পল্লবীতে ২৪ ডিসেম্বর ভাড়াটে সন্ত্রাসীরা একজনকে কুপিয়ে হত্যা করে এবং একই দিনে সন্ত্রাসীরা বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার ও মীরপুর ফায়ার সার্ভিসের সামনে বোমা বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনার একদিন পর ২৫ ডিসেম্বর মুক্তবাংলা সুপার মার্কেটের সাধারণ সম্পাদককে হত্যার ব্যর্থ চেষ্টা চালায়।
