একমুখী শিক্ষার বিরোধীরা মাদ্রাসা শিক্ষার উন্নয়ন চায় না: শিক্ষামন্ত্রী, বিস্তারিত
শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক সোমবার এক সভায় বলেছেন, যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে দমিয়ে রাখতে চায় এবং এর উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে, তারা ইসলামের শত্র“।
তিনি বলেন, একমুখী শিক্ষার লক্ষ্যই ছিলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা। যারা প্রস্তাবিত একমুখী শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করছেন, তারা এক মুখী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অবগত নন।
তিনি সোমবার বিয়াম মিলনায়তনে ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারিনটেন্ডেন্টদের সাথে এক মতবিনিমিয় সভায় এ কথা বলেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ড আয়োজিত এ সভায় সারা দেশ থেকে প্রায় ৫০০ ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারিনটেন্ডেন্ট যোগ দেন।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এমনকি কওমী মাদ্রাসাগুলোকেও জোরালোভাবে সমর্থন করেন। ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি মাদ্রাসাগুলোকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মূল উদ্দেশ্যই ছিলো মাদ্রাসাগুলোকে আধুনিক করে গড়ে তোলা।
তিনি বলেন, কিন্তু কিছু লোক চায় না, দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হোক। তারা মাদ্রাসা শিক্ষাকে দমিয়ে রাখতে চায়। এরা ইসলামের শত্র“।
তিনি ফাজিল ও কামিল শ্রেণীর পাঠ্যসূচী পুনঃবিবেচনা করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মত প্রকাশ করে বলেন, ফাজিল ও কামিলকে সাধারণ শিক্ষা ব্যবস্থায় যথাক্রমে øাতক ও øাতকোত্তরের সমমর্যাদা দেওয়া উচিত।
শিক্ষা মন্ত্রী বলেন, কওমী মাদ্রাসাগুলো এখন যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে। তবে সরকারের হাতে কিছু নিয়ন্ত্রণ থাকলে তা কওমী মাদ্রাসার জন্যেই ভাল হতো।
কওমী মাদ্রাসাগুলো ইসলামী জঙ্গি সৃষ্টি করছে বলে ব্যাপকভাবে যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে ড. ওসমান ফারুক বলেন, জঙ্গিবাদের পিছনে প্রতিষ্ঠান হিসেবে কোন মাদ্রাসা জড়িত এটা কেউ প্রমাণ করতে পারবে না।
তিনি বলেন, এককভাবে কিছু ছাত্র অথবা শিক্ষক জঙ্গিবাদের সাথে জড়িত থাকতে পারে। কিন্তু তার দায়ভার কোন প্রতিষ্ঠানের ওপর বর্তাতে পারে না।
তিনি বলেন, সাধারণ শিক্ষা পদ্ধতিতে পড়াশোনা করা কোন ছাত্র যখন কোন অপরাধ করে, তখন তার জন্যে কোন বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি দায়ী করা হয় না।
মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষা মন্ত্রী বলেন, জঙ্গিবাদের সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খুঁজে বের করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন ইসলামের নামে জঙ্গিবাদী তৎপরতা চালানোর তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী গর্ব করে বলেন, স্থানীয় ওলেমাদের অনুরোধের প্রেক্ষিতে তিনি তার নির্বাচনী আসন চাঁদপুরের কচুয়াতে স্যাটেলাইট চ্যানেল চালানোর ক্ষেত্রে বাধা প্রদান করেছেন।
মাওলানা কামালুদ্দিন জাফরি বলেন, মাদ্রাসাগুলো জোট সরকারের পিছনে থাকায় সরকারের উচিত হবে না কাউকে ভয় করা। ২৫০,০০০ মসজিদের ইমাম জুম্মার নামাজের আগে খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে দেশজুড়ে বক্তব্য প্রদান করায় দেশে জঙ্গিবাদী তৎপরতা হ্রাস পেয়েছে।
মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক দিলারা হাফিজ, জাতীয়তাবাদী ওলেমা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ এম নিসারুল হক।
