লালবাগের চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার অন্যতম আসামী হুমায়ন রাজশাহীতে গ্রেপ্তার
লালবাগের চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার অন্যতম আসামী হুমায়ন কবীরকে সোমবার পুলিশ রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আসাম কলোনি থেকে বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বোয়ালিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হুমায়ন কবীর ঢাকার লালবাগ এলাকার ত্রাস। তার বাবার নাম ইউসুফ মিয়া। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধে বেশ কিছু মামলা রয়েছে।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত হুমায়ন পুলিশকে জানিয়েছে গত ছয় মাস ধরে সে রাজধানীর বাইরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। এই সময়ের মধ্যে সে একাধিকবার রাজশাহীতে এসে তার বিভিন্ন সহযোগীদের বাসা ও হোটেলে অবস্থান করেছে।
