২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজাতিদের জন্যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিষয়ক খসড়া আইন নিয়ে মন্ত্রীসভা কমিটির বৈঠক

নৃতাত্ত্বিক জনগোষ্ঠির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে এ বিষয়ক প্রণীত খসড়া আইনের বিভিন্ন খুটিনাটি দিক নিয়ে এ সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি বিস্তারিত আলোচনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 04:06 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

কমিটির আহ্বায়ক পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলামের সভাপতিত্বে সোমবার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহের জন্যে প্রণীত সমন্বিত আইনের খসড়া পরীক্ষা-নীরিক্ষা করে সুপারিশ প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির সভাটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এটিএম আতাউর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাহাবুর রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম।