২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন থেকে র‌্যাব সদস্যরা সোমবার ভোর ৪টার দিকে খোদারকুম জোড়া খুন মামলার প্রধান আসামী সন্ত্রাসী বদরুদ্দিনকে (৪৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 03:44 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

র‌্যাব সূত্র জানায়, র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) এর একটি টিম সন্ত্রাসী বদরুদ্দিনের বাড়ি ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে।

এসময় তার বাড়ি থেকে দুটি বন্দুক, একটি কাটা বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করে।

বদরুদ্দিনকে গ্রেপ্তারের পরপরই র‌্যাব--৭ এর চট্টগ্রামস্থ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সূত্র জানায়, গ্রেপ্তারকৃত বদরুদ্দিন ২০০০ সালে মাতারবাড়ি ইউনিয়নের খোদারকুম চিংড়ি ঘোনায় সংঘটিত জোড়া খুন মামলার প্রধান আসামী। তাছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।