২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যদের আবারও ১০ দিনের রিমান্ডে

গ্রেপ্তারকৃত চার জেএমবি নেতার মধ্যে চট্টগ্রাম জঙ্গি নেতা জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদের রোববার থেকে আবারও দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

জেলার পাহাড়তলী পুলিশ স্টেশনের তদন্ত অফিসার হেলালুদ্দিনের আবেদনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাকসুদুর রহমান অস্ত্র এবং বিষ্ফোরক আইনে দশ দিনের এই রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রামের জেলা কমান্ডার মোহাম্মদ, কক্সবাজারের অপারেশন কমান্ডার নাইমুজ্জামান এবং সেকেন্ড-ইন-কমান্ড মনিরুল ইসলাম এবং রফিকুল ইসলামকে ১৬ ডিসেম্বর দশ দিনের রিমান্ডে নেয়া হয়। জয়েন্ট ইন্টেরোগেশন সেলে জিজ্ঞাসাবাদের জন্যে পরে ১৮ ডিসেম্বর তাদের ঢাকায় পাঠানো হয়।

রোববার রিমান্ড  আবেদনের জন্যে তাদের ন্শ্ছিদ্র নিরাপত্তার মধ্যে ঢাকায় আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তারকৃত জঙ্গিরা পৃথক জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে সূত্র জানায়। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য  প্রকাশ করা হয়নি।

উচ্চ পর্যায়ের অন্য একটি সূত্র বলেছে, গ্রেপ্তারকৃত জেএমবি মোহাম্মদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তবে তা জেএমবি নেতা সানির দেয়া তথ্যের সাথে অমিল।