২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি-দোকানপাট ভস্মীভূত

বরগুনা জেলার পাথরঘাটায় শনিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কিছু সংখ্যক ঘরবাড়ি এবং দোকানপাট ভস্মীভুত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 10:49 AM

Updated : 26 Apr 2022, 06:25 PM

দমকল বাহিনী সূত্র জানায়, পাথরঘাটার মধ্যপাড়ার একটি দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

দমকল বাহিনীর ছয়টি ইউনিট রোববার ভোরের দিকে আগুন আয়ত্বে আনে। আগুন নেভানোর সময় ৪০ জন আহত হয়।