২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চরমপন্থি নেতাকে গুলি ও জবাই করে হত্যা

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারে রোববার সকালে সন্ত্রাসীরা চরমপন্থি দলের এক নেতাকে গুলি ও জবাই করে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

পুলিশ জানায়, চরমপন্থি দলের লাল পতাকা নেতা বারেক আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে খুন হয়েছে।

বাজারে বসে চা পানের সময়  সন্ত্রাসীরা প্রকাশ্যে তাকে গুলি ও জবাই করে হত্যা করে।

আবদুল বারেক আতাইকুলা থানার মৌ গ্রামের রহিমউদ্দিনের পুত্র।