২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগরতলায় অস্ত্রসহ বাংলাদেশী দম্পতি গ্রেপ্তার

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় একটি হোটেল থেকে পুলিশ শনিবার অবৈধ অস্ত্রসহ এক বাংলাদেশী দম্পতিকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

গ্রেপ্তারকৃত দম্পতি হচ্ছে-- সুমন মিয়া এবং তার স্ত্রী কাকন বেগম। আগারতলা পুলিশ রোববার জানায়, পশ্চিম কোতোয়ালী থানার ওসি হরিমোহন দাস এই বাংলাদেশী দম্পতিকে ওই হোটেল থেকে গ্রেপ্তার করে। 

পুলিশ এই দম্পতির ব্যাগ থেকে একটি বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার করেছে।সুমন এবং তার স্ত্রী শুক্রবার ভারতে প্রবেশ করে।

সূত্র জানায়, অস্ত্র ও পাসপোর্ট আইনে গ্রেপ্তারকৃত দম্পতির বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া এলাকায়।

তাদেরকে রোববার আদালতে হাজির করার পর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।