২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় জেহাদী বইসহ শিবির কর্মী আটক

পাবনায় র‌্যাব-- ৫ এর সদস্যরা শনিবার বিকেলে বিপুল পরিমাণ জেহাদী বই ও তিনটি সিডিসহ এক শিবির কর্মীকে আটক করেছে। আটককৃতর নাম রফিকুল আলম রিপন (২২)।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

র‌্যাব সূত্র জানায়, জেএমবি কর্মী সন্দেহে শহরের শালগড়িয়া এলাকা থেকে রিপনকে আটক করা হয়। সে অ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। তার বাবা লুৎফর রহমান। পরে রাতে তাকে সোপর্দ করা হয় পুলিশে।

এদিকে জেলা শিবিরের নেতারা রিপন তাদের কর্মী নয় বলে দাবি করেছে।