২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকার্তা প্রবাসী ডিজাইনার মুনমুনের জুয়েলারি প্রদর্শনী শুরু

জাকার্তা প্রবাসী ডিজাইনার মুনমুনের ‘ট্রেজার অব জাভা ২’ শীর্ষক দুই দিনব্যপী জুয়েলারি প্রদর্শনী শুরু হয়েছে। নগরীর ডব্লিউভিএ অডিটোরিয়ামে শনিবার প্রদর্শনীর উদ্বোধন করেন, বিশিষ্ট কবি ও স্থপতি রবিউল হুসাইন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 05:58 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

উদ্বোধনী অনুষ্ঠানে স্থপতি রবিউল হুসাইন বলেন, এ শিল্পের ইতিহাস প্রায় চল্লিশ হাজার বছর পুরানো। এই ধরনের অলংকার বিকাশে নারীরা শুরু থেকেই অবদান রেখে চলেছে। তিনি এ শিল্পের বিকাশের জন্যে একটি ইনস্টিটিউট খোলারও দাবি জানান।

দুই দিনব্যাপী এই জুয়েলারি প্রদর্শনীতে বিউটি স্টোন এর তৈরি বৈচিত্রপূর্ন অলংকার, পার্টি ব্যাগসহ আরও কিছু পণ্যসামগ্রী প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।