দরিদ্রের চাল ডাল ছিনিয়ে নিতে খুন
ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামে একদল ছিনতাইকারী গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে রং মিস্ত্রী নাজিরউদ্দিনকে (৪০)।
পুলিশ জানায়, কাজ শেষে রাত সাড়ে দশটায় নাজিরউদ্দিন কয়েকজন সঙ্গীসহ চাল, ডাল ও সব্জি কিনে বাড়ি ফেরার পথে গ্রামের স্কুলের কাছে পৌঁছলে একদল ছিনতাইকারি তাদের পথরোধ করে। এক পর্যায়ে তারা নাজিরউদ্দিনের কেনা চাল ও সব্জি ছিনিয়ে নিতে গেলে নাজিরউদ্দিন বাঁধা দেয় এবং চিৎকার করে। এতে ছিনতাইকারি দল ক্ষিপ্ত হয়ে তার গলায় রশি দিয়ে ফাঁস দেয়। আহত অবস্থায় গ্রামবাসি নাজিরউদ্দিনকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
