মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্ক করে দিয়েছে দূতাবাস
সাম্প্রতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ ভ্রমণেচ্ছু এবং অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলের ব্যাপারে সতর্ক করে দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
সতর্ক বাণীতে বলা হয়, আদালত ও সরকারি প্রশাসনিক কার্যালয়সহ জনসমাগমস্থল ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে হবে। এছাড়া যারা বাংলাদেশ ভ্রমণে আসতে ইচ্ছুক, তাদের বাংলাদেশের জন্যে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ইনফরমেশন শিট ঘেঁটে তারপর আসা উচিত।
২০০৬ সালের ২১ মার্চ পর্যন্ত এ সতর্কীকরণ বিজ্ঞপ্তি বহাল থাকবে বলে উল্লেখ করা হয়।
