২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার হুমকির প্রতিবাদ

আগাম ঘোষণা দিয়ে শুক্রবার আহমদিয়া সম্প্রদায় এবং তাদের বকশিবাজার কমপ্লেক্সের ওপর হামলার হুমকির প্রতিবাদ জানিয়েছে ছয়টি মানবাধিকার ও নারী সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 03:37 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়কারী মোতাহার আখন্দ, নারীপক্ষের সদস্য ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টনারশিপ সেন্টার--এর পরিচালক শরীফ এ কাফী, নিজেরা করি’র রশিদা বেগম এবং নারী ও মানবাধিকার ফাউন্ডেশনের মাহাসরুপা হাসান উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আহমদিয়া মুসলিম জামাতের অতি অল্পসংখ্যক অনুসারী এদেশে বাস করে। এদের সংখ্যা বড়জোর এক লাখ হতে পারে। এ অল্পসংখ্যক মানুষের নিরাপত্তা বিঘিœত করে তাদের ওপর একটি নির্দিষ্ট অশুভ গোষ্ঠীর হামলা মানবাধিকার লংঘনের সামিল।

তারা বলেন, জুন মাসে এরাই ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়াদের ওপর হামলা করে ২০ জনকে আহত করে, মসজিদ ভাঙচুর করে। এখন এরাই আবার বকশিবাজারে ওই হামলার হুমকি দিয়েছে।

নিরীহ মানুষকে খুন করা, বিশেষ করে নারী ও শিশুদের আহত করা, হুমকি দেওয়া মানবাধিকার ও শিশু অধিকারের চুড়ান্ত লংঘন।

বক্তারা সংবাদ সম্মেলনে আইন ও মানবাধিকার লংঘনকারীদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।