২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আদালতে সন্দেহভাজন এক আইনজীবী আটক

চট্টগ্রাম আদালত পুলিশ বুধবার আইনজীবী পরিচয়দানকারী এক ব্যাক্তিকে তার সন্দেহজনক গতিবিধির জন্য আটক করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

আইনজীবী পরিচয় দানকারী আব্দুল হালিম ফকিরকে জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তিতে কোতোয়ালী থানায় পাঠানো হয়।

কর্তব্যরত পুলিশ এবং চট্টগ্রাম আদালতের আইনজীবীরা তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এর সামনে থেকে ধরে ফেলে এবং বিকেল তিনটায় তাকে এ্যাসিটেন্ট প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে।

ফকির তার ভিসিটিং কার্ড দেখিয়ে নিজেকে ঢাকা হাই কোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দেয় এবং জানায় বোমা মামলার সাথে সম্পৃক্ততার কারণেই সে চট্টগ্রাম এসেছে।

আদালতে ভবনে ঢোকার জন্য কোন অনুমতি নিয়েছিলেন কিনা, এ প্রশ্নের জবানে তিনি জানান যে, তিনি চট্টগ্রাম জেলা বার এ্যাসোসিয়েশন থেকে আদালতে ঢোকার মৌখিক অনুমতি নিয়েছেন। তবে মৌখিক অনুমতির মাধ্যমে আদালতে ঢোকার অনুমতি দেয়া হয় না।

পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানায়, আব্দুল হালিম ফকিরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে, আইনজীবীর ছদ্মবেশে জঙ্গি হিসেবে তিনি আদালত প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করছিলো কি না।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হয়নি।