২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দলের বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে বুধবার বিরোধী দল সমর্থিত নীল দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্লাবে বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নীল দল থেকে সভাপতি, সাধারণ সম্পাদক এবং পাঁচজন সদস্যসহ আটজন বিজয়ী হয়েছেন। অন্যদিকে সরকার সমর্থিত সাদা দল থেকে সহ--সভাপতি, সগ্ম সম্পাদকসহ পাঁচজন সদস্য নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নীল দলের অধ্যাপক শরীফ উল্লাহ ভুইয়া প্রথমবারের মত শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি মোট ৫৫৬ ভোট পেয়ে ২৮ ভোটে এগিয়ে বিজয়ী হন। নীল দলের কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরী ৫৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. আখতারুজ্জামান (নীল) ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। সাদা দলের পরাজিত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম ৫১৬ ভোট পেয়েছেন। সাদা দলের অধ্যাপক তাজমেরী সেলিনা আখতার ইসলাম ৫৫১ ভোট পেয়ে বিজয়ী হন। যুগ্ম সম্পাদক পদে সাদা দলের অধ্যাপক ড. মামুন আহমেদ ৫৬৬ ভোট পেয়ে বিজয়ী হন।

সদস্যপদে বিজয়ী হয়েছেন-- নীল দলের অধ্যাপক ড. আরআইএম আমিনুর রশীদ ৫৯৭, অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক ৫৮৭, অধ্যাপক রফিকুন নবী (রনবী) ৫৪৪, অধ্যাপক সাদেকা হালিম ৫৩২ ও অধ্যাপক ড. এজেডএম নওশের আলী খান ৫২২ ভোট পেয়ে এবং সাদা দলের অধ্যাপক আবু আহমেদ সর্বোচ্চ ৬১২, অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী ৫৮৮, ড. সিরাজুল ইসলাম ৫৭৭, অধ্যাপক জামালউদ্দিন আহমেদ ৫৩৭ ও ড. মুহম্মদ শাহজাহান মিয়া ৫২৮ ভোট পেয়ে।

সন্ধ্যা ৭টায় নির্বাচন পরিচালক অধ্যাপক আহমেদ কবীর ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ১,১০৬টি ভোট পড়েছে।