গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা--মেয়ে হতাহত
গাজীপুরে ঢাকা--টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের উপর থেকে ছিটকে পড়ে মা নিহত এবং মেয়ে আহত হয়েছে। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বাছি বেগম (৩০)। গুরুতর আহত হয় তার সাত বছরের মেয়ে কুসুম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাছি বেগম আরো কয়েকজন সবজি ব্যবসায়ীর সাথে উত্তরবঙ্গ থেকে সবজি বোঝাই ট্রাকের উপর বসে ঢাকা ফিরছিল। ট্রাকটি ভাওয়াল বদরে আলম ডিগ্রী কলেজের সামনের ¯িপড ব্রেকারে তীব্র ঝাঁকুনি খেলে ঘুমন্ত মা--মেয়ে ট্রাক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাদের গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে বাছি বেগম সেখানে মারা যায়। কুসুমের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিহত বাছি বেগম তার স্বামী শাহজালালের সাথে ঢাকার ক্ষিলক্ষেতে সবজির ব্যবসা করত।
