২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরমপন্থী ও জঙ্গি দমনে কুষ্টিয়ায় ব্যাপক অভিযান

জঙ্গি ও চরমপন্থী দমনে কুষ্টিয়া পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা বিভাগ সম্মিলিতভাবে এলাকাটিতে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

দৌলতপুর উপজেলার চারটি গ্রামে ইতোমধ্যে অসংখ্য জঙ্গি ধরা পড়েছে। এ চর এলাকাটিতে বিস্ফোরক সহ আরো জঙ্গি অবস্থান করছে ও পুরো অঞ্চলটিতে তারা সংঘবদ্ধ হবার চেষ্টা করছে বলে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে খবর রয়েছে। এদের গ্রেপ্তারের জন্য পুলিশের সাতটি দল এখন তৎপর।  

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে চরমপন্থীদের অবাধ সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে পুলিশের এ বিশেষ অভিযান চলবে বলে কর্তৃপক্ষ জানায়।

তবে সবার ওপর স্থান পেয়েছে জঙ্গি দমন ইস্যুটি, এদিক থেকে তাদের অভিযান আরো আগেই আরম্ভ হয়েছে,বলে জানান কুষ্টিয়ার পুলিশ সুপার মাসুদুল হক।

ডেপুটি ইনস্পেক্টর জেনারেলদের এক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে অব্যাহত সন্ত্রাসী তৎপরতা বন্ধেই মূলত এ অভিযান চলবে।

অতিরিক্ত পুলিশ সুপার ও বিশেষ দলটির নেতৃত্বদানকারী মোঃ আব্দুল বাতেন  যে কোন মূল্যে চরমপন্থী ও জঙ্গীদের দমন করতে পুলিশ এখন বদ্ধপরিকর বলে জানিয়েছেন।