সুদীপ রায়ের মৃত্যুতে শেখ হাসিনার শোক
আওয়ামী লীগ সভানেত্রী এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বুধবার এক শোকবার্তায় সংগঠনের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় বাদল রায়ের বড়ভাই সুদীপ রায়ের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি পরলোকগত সুদীপ রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
