২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস ও ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম সড়কের কড্ডায় যাত্রীবাহী একটি বাস ও দু’টি ট্রাকের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 11:25 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

পুলিশ জানায়, বুধবার সকাল সাতটায় নীলফামারী থেকে ঢাকাগামী আপন এন্টারপ্রাইজের একটি কোচ যমুনা সেতুর পশ্চিম সড়কের কড্ডা এলাকায় পৌঁছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।

এসময় গরু বোঝাই অপর একটি ট্রাক কোচটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপারসহ দুইজন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৪০ জন যাত্রী এবং পাঁচটি গরুও মারা যায়।

আহতদের মধ্যে ২৫ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসযাত্রীরা বিএনপি’র মহাসমাবেশে যোগ দিতে নীলফামারী থেকে ঢাকা যাচ্ছিল।