মঙ্গলবার থেকে জাতীয় গ্রিডে নতুন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের আওতায় তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপ চালুর ফলে মঙ্গলবার থেকে দেশের জাতীয় গ্রিডে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ শুরু করেছে।
ভবিষ্যতে এ কূপটি থেকে গ্যাস উৎপাদনের পরিমাণ প্রতিদিন প্রায় ৩০ মিলিয়ন ঘনফুটে গিয়ে দাঁড়াবে।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ১৬ নম্বর কূপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কূপটি চালুর পর তিতাস গ্যাস ফিল্ডে এখন উত্তোলনযোগ্য কূপের সংখ্যা ১৫টি যা থেকে প্রতিদিন ৪৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে।
রাষ্ট্রায়াত্ত বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের অর্থায়নে ৭৭ কোটি টাকা ব্যয়ে চলতি বছরের আগস্টে এ কূপটির খনন কাজ শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনে সক্ষম নতুন একটি কূপ চালু করা হয়েছে। রাষ্ট্রায়াত্ত কোম্পানি বাপেক্স প্রায় সাড়ে চার মাসে এ কূপটির খনন কাজ সম্পন্ন করে।
তবে আগামী বছর জুনের মধ্যে ১৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হবে। এ কূপ থেকে প্রতিদিন মোট ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হবে। ২০০৬ এর ফেব্র“য়ারিতে এ কূপের খনন কাজ শুরু হবে।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান, কোম্পানিটি তাদের পাঁচটি গ্যাস ফিল্ডের ৩০টি কূপ থেকে বর্তমানে ৭৯৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছে।
এর আগে মাহমুদুর রহমান নরসিংদীর মনোহরদী পয়েন্টে মনোহরদী থেকে আশুগঞ্জ পর্যন্ত গ্যাস পাইপলাইনের সংযোগ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি সচিব নাসির উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, আগামী বছর জুনের মধ্যে দেশের গ্যাস সংকট দূর করা সম্ভব হবে। কেননা এ সময়ের মধ্যে নতুন ১০০ মিলিয়ন গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, আগমী বছর গ্যাসের চাহিদা হবে প্রতিদিন ১৬৫০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে আমরা ১৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছি এবং আগমী জুন নাগাদ আরও ১০০ মিলিয়ন ঘনফুট উৎপাদন করতে পারবো বলে আশা করছি। তখন দেশে গ্যাস সংকট থাকবে না বলে তিনি উল্লেখ করেন।
