২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫০

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া পেট্রোল পাম্পের কাছে ঢাকা--খুলনা মহাসড়কে মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 05:22 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার শৈলকূপার আনিছুর বিশ্বাস (৫২), মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার ইনাম মণ্ডল (৪৫) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার আমজাদ হোসেন।

আহত ১৩ জনকে কাশিয়ানী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে আশংকাজনক অবস্থায় গোপালগঞ্জ, ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালগঞ্জ থেকে ব্যাসপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।