২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকায় রাস্তা প্রশস্ত করার নামে ৮০০ গাছ কাটা হচ্ছে’

ঢাকা সিটি কর্পোরেশন রাস্তা প্রশস্ত করার নামে বিজয় স্মরণী থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত রাস্তার দুপাশের প্রায় ৮০০ গাছ কেটে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 03:37 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

এই পরিবেশ বিধ্বংসী সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সময় বেছে নেওয়া হয়েছে গভীর রাত থেকে ভোর পর্যন্ত। এরই মধ্যে ৩০০ টি গাছ কেটে ফেলা হয়েছে। 

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস’র এক সমাবেশে বক্তারা এ কথা বলেন। সমাবেশ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মঙ্গলবার সকালে শাহবাগের গণগ্রন্থাগারের সামরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গ্রীন ভয়েস’র সমন্বয়ক আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ড. অধ্যাপক এএসএম আতিকুর রহমান, প্রকৌশলী শামসুল হক,  বাপা’র যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, সিপিবির রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।